শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই - তাহসিনা রুশদীর লুনা এমপি
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৯ PM

ওসমানীনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই - তাহসিনা রুশদীর লুনা এমপি

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ০৯:১৮:১৭ PM

শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই - তাহসিনা রুশদীর লুনা এমপি

ছবি:সংগৃহীত


শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর সংবাদদাতা:

শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বর্তমান প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস গড়ে তোলে, যা ভবিষ্যতে একটি সুস্থ ও সচেতন প্রজন্ম তৈরিতে সহায়ক ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সরকার কাজ করছে এবং ক্রীড়া প্রতিযোগিতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারণ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সিলেটের ওসমানীনগরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বালক-বালিকাদের অংশগ্রহণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 বুধবার (৬ মে) দয়ামীর ইউনিয়নের দয়াময়ী এলাকায় ফিলিং স্টেশন সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টে দয়াময়ী আব্দুস সুবান সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম তিতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।

খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মুনমুন নাহার আশার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্যাহ মিছবা, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আহবাবুল ইসলাম এবং উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা কমিটির সদস্য নুহেল আহমদ চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই - তাহসিনা রুশদীর লুনা এমপি
পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তন জরুরি
প্রধানমন্ত্রীর পক্ষে শাহজালাল (রহ.) মাজারে গিলাফ ছড়ালেন সিসিক প্রশাসক
সুনামগঞ্জে অ-গ্নিকাণ্ডে ব্যাপক ক্ষ-তি, নিঃস্ব ছয় পরিবার
সিলেটে ‘হা-নিট্র্যা-প’ চক্রের সদস্য গ্রে-প্তার
সিলেট বিভাগে আজ ব-জ্রবৃষ্টির আভাস
সিলেট বেতারে নাট্যশিল্পী তালিকাভুক্তির জন্য কণ্ঠস্বর পরীক্ষার আবেদন আহ্বান
পাথর কোয়ারি চালুতে সরকারের ইতিবাচক অবস্থান, মিলেছে সবুজ সংকেত
হাওরের ফসল রক্ষায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল