সিলেটে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লা*শ উ*দ্ধার
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১২ AM

সিলেটে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লা*শ উ*দ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ১০:১৭:১২ PM

সিলেটে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লা*শ উ*দ্ধার

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ছালিয়া নোয়াটিলা এলাকায় এসএসসি পরীক্ষার্থী মঙ্গলী বিশ্বাস শিউলী (১৭)-এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

শিউলী ওই এলাকার রবীন্দ্র বিশ্বাস ও আনিতা রানী মণ্ডলের মেয়ে এবং সালুটিকরের পিয়াইংগুল কোলিমুল্লা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় শিউলীর বাবা-মা বাড়িতে ছিলেন না। দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ দেখে তার দাদার সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনি সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিউলীকে দেখতে পান।

পরে তাকে দ্রুত সালুটিকর বাজারের এক স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বাংলাদেশ পুলিশ-এর এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি মো. শহিদুর রহমান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: