দক্ষিণ সুরমায় মা ও শিশুকে ছু*রি দেখিয়ে স্বর্ণালঙ্কার ছি*নতাই, থানায় অভি*যোগ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৪ AM

দক্ষিণ সুরমায় মা ও শিশুকে ছু*রি দেখিয়ে স্বর্ণালঙ্কার ছি*নতাই, থানায় অভি*যোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৬ ১২:১৯:১৮ AM

দক্ষিণ সুরমায় মা ও শিশুকে ছু*রি দেখিয়ে স্বর্ণালঙ্কার ছি*নতাই, থানায় অভি*যোগ

এআই দিয়ে করা


সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকায় এক নারী ও তার শিশুসন্তানকে ছুরি দেখিয়ে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী হোসাইন আহমদ দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মে সকাল সোয়া ৮টার দিকে চান্দাই পশ্চিমপাড়া পিরবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। হোসাইন আহমদের স্ত্রী শামিমা নাসরিন তাঁর শিশু সন্তানকে নিয়ে স্থানীয় একটি মাদরাসায় যাওয়ার পথে আক্তার মিয়ার বাড়ির সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে দুই যুবক সেখানে আসে।

অভিযোগে বলা হয়, মোটরসাইকেল থেকে নেমে একজন দুর্বৃত্ত শিশুটির গলায় ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শন করে এবং অপরজন নারীর গলা চেপে ধরে তার কাছ থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, ছিনতাইকারীরা নারীর গলা থেকে একটি স্বর্ণের চেইন এবং কান থেকে দুই জোড়া স্বর্ণের রিং নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরিবারটি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ছিনিয়ে নেওয়া স্বর্ণালঙ্কার উদ্ধারের দাবি জানিয়েছে।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার বিষয়টি তারা নিশ্চিত করেছেন এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: