হবিগঞ্জে প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মা-মলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ AM

হবিগঞ্জে প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মা-মলা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৫/২০২৬ ০১:৩৩:৫৪ PM

হবিগঞ্জে প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মা-মলা

ছবি : সংগৃহীত


দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জের আদালতে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করা হয়েছে।

বুধবার (৬ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থানীয় এনজিও পিপলস অ্যাসিস্ট্যান্ট ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টের (পাশা) নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির এ মামলা করেন।

আদালতের বিচারক মোছা. তানজিনা তানিন মামলাটি আমলে নিয়ে হবিগঞ্জ ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য আসামিরা হলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম ও হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন।

মামলায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার তদন্ত শেষে ‘পাশা’-কে ১০ হাজার ৫৫৯ জন নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন দেয়। অনুমোদনের পর ৫ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলো পত্রিকায় “এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে সংস্থাটির বিরুদ্ধে তথ্যবিহীন ও মানহানিকর বক্তব্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

বাদীপক্ষের দাবি, এসব প্রতিবেদনের কারণে দেশ-বিদেশের দাতা সংস্থা, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট মহলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সংস্থাটির দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশন পর্যবেক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত করায় আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হয়েছে।

মামলায় আরো অভিযোগ করা হয়, প্রকাশিত সংবাদ ও সম্পাদকীয়তে সংস্থাটিকে ‘নামসর্বস্ব’, ‘নিজস্ব প্রকল্পবিহীন’ এবং ‘টাকার বিনিময়ে পর্যবেক্ষক কার্ড বিক্রির অভিযোগ রয়েছে’ বলে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এমনকি সংস্থার প্রধান কার্যালয়ের ছবি সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

বাদী অভিযোগ করেন, এসব সংবাদের কারণে সংস্থাটির প্রায় ১০০ কোটি টাকার মানহানি হয়েছে দাবি করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল।

সন্তোষজনক জবাব না পাওয়ায় আদালতের শরণাপন্ন হন বাদী। মামলায় কয়েকজন স্থানীয় ব্যক্তি ও বিভিন্ন এনজিও প্রতিনিধিকে সাক্ষী করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা