নবীগঞ্জের আউশকান্দি থেকে ৪৫ কেজি গাঁ জা সহ ২ মাদক সম্রাট র‍্যাবের হাতে আ ট ক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ AM

নবীগঞ্জের আউশকান্দি থেকে ৪৫ কেজি গাঁ জা সহ ২ মাদক সম্রাট র‍্যাবের হাতে আ ট ক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৫/২০২৬ ০৫:৩৬:০১ PM

নবীগঞ্জের আউশকান্দি থেকে ৪৫ কেজি গাঁ জা সহ ২ মাদক সম্রাট র‍্যাবের হাতে  আ ট ক

নিজস্ব


ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বর এলাকা থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের অভিযানে সাড়ে ৪৫ কেজি গাঁজা সহ দুই মাদক সম্রাটকে গ্রেফতার।জানাযায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বর এলাকা থেকে সাড়ে ৪৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল গতকাল বৃহস্পতিবার (৭ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের শহীদ কিবরিয়া চত্বরস্থ শ্যামলি কাউন্টার সামনে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছা মাত্রই দুই ব্যাক্তি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদেরকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে তাদের হেফাজত থেকে গাঁজা উদ্ধার ও তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কালিপুর গ্রামের মৃত হাসান আলী শাহজাহান এর পুত্র সুহাগ সরকার (৩৫) ও নরসিংদী জেলার বেলাবো থানার ইব্রাহীমপুর গ্রামের মৃত আসাদ মিয়ার পুত্র নবী হোসেন (৩০)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা