মাধবপুরে ১ কোটি ৩৪ লাখ টাকার ভা*রতীয় জিরা জ*ব্দ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ AM

বিজিবির অভিযান

মাধবপুরে ১ কোটি ৩৪ লাখ টাকার ভা*রতীয় জিরা জ*ব্দ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৫/২০২৬ ১১:৩৪:১৯ PM

মাধবপুরে  ১ কোটি ৩৪ লাখ টাকার ভা*রতীয় জিরা জ*ব্দ

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে আনুমানিক ১ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।
শুক্রবার (৮ মে) সকালে ও রাতে পৃথক অভিযানে এসব জিরা জব্দ করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। সকাল আনুমানিক ৭টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
এরপর একই এলাকায় অভিযান অব্যাহত রেখে রাত আনুমানিক ৮টার দিকে আরেকটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। কাভার্ড ভ্যানের বস্তার ভেতর থেকেও লুকানো অবস্থায় ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জব্দ হওয়া পণ্যের কোনো বৈধ আমদানি কাগজপত্র দেখাতে না পারায় তাৎক্ষণিকভাবে সব জিরা জব্দ করা হয়। আটককৃত আমদানি নিষিদ্ধ জিরা যথাযথ নিয়ম অনুসারে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, চোরাকারবারীরা জাল কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে পণ্য পরিবহনের মাধ্যমে সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। চোরাচালান দমনে বিজিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।
এ ছাড়া সীমান্তবর্তী জনগণকে চোরাচালান প্রতিরোধে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিজিবি।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা