সংগৃহিত
'আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট থানার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৬।
রোববার (১০ মে) সকাল থেকে গোয়াইনঘাট-সারীঘাট সড়কের গোয়াইন সেতু সংলগ্ন চেকপোস্ট এলাকা ও রুস্তুমপুর ইউনিয়নের বঙ্গবীর চেকপোস্ট এলাকায় বিশেষ কর্মসূচি পালন করা হয়। পুলিশ সপ্তাহ উপলক্ষে পরিচালিত এসব কার্যক্রমে ছিল বিশেষ চেকপোস্ট, মোবাইল টহল এবং ওয়ারেন্ট অভিযান।
সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমানের নির্দেশনা এবং সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের তত্ত্বাবধানে গোয়াইনঘাট থানা পুলিশ এ কার্যক্রম পরিচালনা করছে।
গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলা সদর এলাকায় বিশেষ চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালিত হয়। একইসঙ্গে এসআই ফারুকুল ইসলামের নেতৃত্বে বঙ্গবীর এলাকায়ও জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তা তৎপরতা।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি মোবাইল টহল ও ওয়ারেন্ট অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এসব কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




