আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব নিলেন নতুন ইজারাদার
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৯ AM

আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব নিলেন নতুন ইজারাদার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৫/২০২৬ ০৮:২৫:১১ PM

আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের দায়িত্ব নিলেন নতুন ইজারাদার

সংগৃহিত


সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প বাজারের নতুন ইজারাদার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাহাঙ্গীর হোসেন। সোমবার (১১ মে) বিকেল ৩টায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বাজারটির দায়িত্ব বুঝে নেন।

জানা গেছে, ১৪৩৩ বাংলা সনের জন্য বাজারটির ইজারা গ্রহণ করেন জাহাঙ্গীর হোসেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা বশির উদ্দিন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস শুক্কুর, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুণ রশিদ সরকার, প্রবীণ মুরুব্বি জালাল মিয়া, ব্যবসায়ী ফখরুল ইসলাম, আদর্শগ্রাম বালু-পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান সম্রাট, আশ্রয়ণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি শামীম আহমেদ, সাবেক সভাপতি আব্দুল জলিল, বৃহত্তর আসামপাড়া আশ্রয়ণ ব্যবসায়ী সমিতির সভাপতি মফিজুল ইসলাম, সহ-সভাপতি কয়েস আহমেদ, সাধারণ সম্পাদক আলী হোসেন ও সদস্য শফিক মিয়া।

এছাড়াও ইজারাদার কর্তৃপক্ষের পক্ষ থেকে আবদুল করিম, সাইফুল ইসলাম, সুলতান আহমদ, রাসেল আহমেদ, অলিউর রহমান ও আলী আহমেদসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বাজারের সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, নতুন ইজারাদারের মাধ্যমে বাজারের সাপ্তাহিক হাট আরও সম্প্রসারণ করা প্রয়োজন। বর্তমানে হাঁস-মুরগি বিক্রির পাশাপাশি গবাদিপশু কেনাবেচার উপযোগী পরিবেশ তৈরির দাবি জানান তারা।

বক্তারা আশা প্রকাশ করেন, বাজারের পরিধি বৃদ্ধি পেলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা আরও বেশি সুবিধা পাবেন। একইসঙ্গে নতুন ইজারাদার জাহাঙ্গীর হোসেনকে শুভেচ্ছা জানিয়ে বাজারের উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিতরা।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির