বিয়ানীবাজারে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৮ PM

মোটরসাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক

বিয়ানীবাজারে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৬ ০৯:১৪:৫৫ PM

বিয়ানীবাজারে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

সংগৃহিত


সিলেটের বিয়ানীবাজার উপজেলার নিদনপুর এলাকায় সিলেট-বরাইগ্রাম মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার (১১ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিদনপুর এলাকায় সিলেটমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে স্থানীয়রা জানান, সড়কটিতে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী