জৈন্তাপুরে জাতীয় ছাত্রশক্তির কমিটির পরিচিতি সভা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪২ AM

জৈন্তাপুরে জাতীয় ছাত্রশক্তির কমিটির পরিচিতি সভা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৫/২০২৬ ০৮:১০:২৫ PM

জৈন্তাপুরে জাতীয় ছাত্রশক্তির কমিটির পরিচিতি সভা

সংগৃহিত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটির উদ্যোগে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) বেলা ২টায় জৈন্তাপুর উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার আহ্বায়ক তারেকুর রহমান ইলিয়াস। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের মুখ্য সংগঠক ফয়সল আহমদ মাসুম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠক ইব্রাহিম সায়েম। পরে স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক তারেকুর রহমান ইলিয়াস।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি সিলেট জেলা শাখার আহ্বায়ক তৌফিক ওমর তানভীর। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সদস্য সচিব জামিল আহমদ।

এসময় বক্তব্য রাখেন উপজেলা শাখার সদস্য সচিব রাইহান পারভেজ, যুগ্ম আহ্বায়ক মো. মন্তাজ আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা জামিল বিন মোজাফফর এবং কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রশক্তির মুখ্য সংগঠক আবু হামজা সাইফ। এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত করা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং নতুন বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

শেষে আহ্বায়ক তারেকুর রহমান ইলিয়াসের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে