আজমিরীগঞ্জে মা*দক সেবনের দায়ে যুবকের কা*রাদণ্ড
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:১৬ AM

আজমিরীগঞ্জে মা*দক সেবনের দায়ে যুবকের কা*রাদণ্ড

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৬/২০২৬ ১০:২৭:৫৩ PM

আজমিরীগঞ্জে মা*দক সেবনের দায়ে যুবকের  কা*রাদণ্ড

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্ট করার দায়ে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৪নং কাকাইলছেও ইউনিয়নের নরজাকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন চৌধুরী পুলিশ সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, নরজাকান্দা গ্রামের মৃত হাজী বারিক মোল্লার ছেলে ইয়াছিন মোল্লা (২৫) মাদক সেবন করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছিলেন। স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের জন্যও ভয়াবহ ক্ষতির কারণ। এমন পরিস্থিতি যেন আর না আসে, যখন কোনো বাবা-মাকে নিজের সন্তানের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে বাধ্য হতে হয়।

প্রশাসন আরও জানায়, মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ