মন্ত্রী আরিফুল হক ও খন্দকার মুক্তাদিরের শোক
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৯ AM

সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যু

মন্ত্রী আরিফুল হক ও খন্দকার মুক্তাদিরের শোক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৬ ০৮:০১:৫০ PM

মন্ত্রী আরিফুল হক ও খন্দকার মুক্তাদিরের শোক

ছবি:সংগৃহীত


সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রখ্যাত আলেম ও সমাজসংস্কারক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

শনিবার (১৩ জুন) পৃথক শোকবার্তায় দুই মন্ত্রী মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন সিলেটের কানাইঘাট-জকিগঞ্জ অঞ্চলের মানুষের একজন শ্রদ্ধেয় অভিভাবক। তিনি শিক্ষা বিস্তার, দ্বীনি দাওয়াত, সমাজসেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন একজন নিবেদিতপ্রাণ জননেতা ও প্রাজ্ঞ আলেম। শিক্ষা ও সমাজসেবায় তাঁর অনন্য অবদান এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

অন্যদিকে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী একাধারে বরেণ্য আলেম, সৎ জননেতা এবং সিলেটের আধুনিক ইসলামী শিক্ষার অন্যতম অগ্রদূত ছিলেন। সংসদ সদস্য হিসেবে কানাইঘাট ও জকিগঞ্জের মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

তারা আরও বলেন, তাঁর মৃত্যুতে সিলেটের রাজনৈতিক, ধর্মীয় ও শিক্ষাঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।

দুই মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: