সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদ্ধপরিকর- এমপি তাহসিনা রুশদীর লুনা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ PM

বিশ্বনাথে দুই সড়ক মেরামত কাজের উদ্বোধন

সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদ্ধপরিকর- এমপি তাহসিনা রুশদীর লুনা

প্রকাশিত: ১৩/০৬/২০২৬ ০৮:২৩:৪০ PM

সরকার  যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদ্ধপরিকর- এমপি তাহসিনা রুশদীর লুনা

ছবি:সংগৃহীত


বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দুটি গুরুত্বপূর্ণ সড়কের মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্প দুটির ফলক উন্মোচন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত সড়ক দুটি হলো- দেওকলস ইউপি-আহমদগঞ্জ-দেওকলস-গুদামঘাট-বাগিচা বাজার সড়ক (চেইনেজ ৩৪৭১-৬৯৯৫ মিটার) এবং আরএইচডি-রামপাশা-বৈরাগী বাজার জিসি সড়ক (চেইনেজ ০-১৯৩৫ মিটার)।

উদ্বোধন শেষে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদ্ধপরিকর। সড়ক দুটি সংস্কারের ফলে এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সহজে চলাচলের সুযোগ পাবেন। পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি বাড়বে।’

তিনি আরও বলেন, কাজের গুণগত মান নিশ্চিত করে এলাকার অন্যান্য অবহেলিত সড়কগুলোও পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে।

এদিকে প্রকল্প দুটির উদ্বোধনে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান