সম্মিলিত প্রচেষ্টায় মানুষের দু*র্ভোগ লাঘব সম্ভব: এমপি এম,এ মালিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ PM

সম্মিলিত প্রচেষ্টায় মানুষের দু*র্ভোগ লাঘব সম্ভব: এমপি এম,এ মালিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৬ ০৯:৩৯:১৯ PM

সম্মিলিত প্রচেষ্টায়  মানুষের দু*র্ভোগ লাঘব সম্ভব: এমপি এম,এ  মালিক

ছবি:সংগৃহীত


সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিক ও নৈতিক কর্তব্য। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার সবসময় পাশে রয়েছে এবং মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

তিনি বলেন, শুধু সরকারের ওপর নির্ভর না করে সমাজের বিত্তবান, দানশীল ও সামর্থ্যবান ব্যক্তিদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব করা সম্ভব।

শনিবার (১৩ জুন) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক শরীফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান এবং সহকারী কৃষি কর্মকর্তা।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান