সিলেট সাড়ে ৪ লাখ টাকার অ*বৈধ ভা*রতীয় ক্রিম জ*ব্দ, সিএনজিসহ গ্রে*ফতার ১
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৮ AM

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান

সিলেট সাড়ে ৪ লাখ টাকার অ*বৈধ ভা*রতীয় ক্রিম জ*ব্দ, সিএনজিসহ গ্রে*ফতার ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৬ ১১:০১:৫৪ PM

সিলেট সাড়ে ৪ লাখ টাকার অ*বৈধ ভা*রতীয় ক্রিম জ*ব্দ, সিএনজিসহ গ্রে*ফতার ১

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে প্রায় ৪ লাখ ৪৩ হাজার ৯৫০ টাকার অবৈধ ভারতীয় ক্রিম জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি সিএনজিচালিত অটোরিকশাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) দুপুর সাড়ে ১টার দিকে এয়ারপোর্ট থানাধীন অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের সামনে চেকপোস্ট পরিচালনা করে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, এয়ারপোর্ট থানার এসআই (নিরস্ত্র) মো. বাবুল মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে অবৈধভাবে আনা ভারতীয় ৩ হাজার ৪১৫ পিস ‘ক্লোবেটাসল প্রোপিওনেট অ্যান্ড জেন্টামাইসিন সালফেট ক্রিম’ (ক্লপ-জি ৩০ গ্রাম) জব্দ করে। এসব ক্রিমের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪৩ হাজার ৯৫০ টাকা।

এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা (রেজিস্ট্রেশন নম্বর- সিলেট-থ-১২-৯৪৪৩) এবং ক্রিমের ২ হাজার ৬৫০টি খালি প্যাকেট উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতার ব্যক্তির নাম রাশেদ আহমেদ (২৬)। তিনি সিলেটের শাহপরাণ (রহ.) থানার মোহাম্মদপুর (মেজরটিলা নতুন মসজিদের পাশে) এলাকার হেলাল মিয়া ও রাশেদা বেগমের ছেলে।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১১, তারিখ-১৩/০৬/২০২৬। বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলাটি করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: