কোম্পানীগঞ্জে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নতুন কমিটি গঠন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ PM

কোম্পানীগঞ্জে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নতুন কমিটি গঠন

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৬/২০২৬ ১১:৩১:১৩ PM

কোম্পানীগঞ্জে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নতুন কমিটি গঠন

ছবি:সংগৃহীত


সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের অন্তর্ভুক্ত কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়াকে সভাপতি, বিএনপি নেতা ফখরুল ইসলামকে সাধারণ সম্পাদক, শওকত আলী বাবুলকে কার্যকরী সভাপতি এবং ব্যবসায়ী আমিনুল ইসলামকে প্রচার সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (১৩ জুন) সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল ও সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি নজরুল ইসলাম ও ইব্রাহিম খলিল, সহ-সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা ও হানিফ মিয়া, সাংগঠনিক সম্পাদক নাছির মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ, কোষাধ্যক্ষ এনামুল হক।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নূর মোহাম্মদ, বশির উদ্দিন, হাজী রফিক মিয়া, শাহ আলম, সুরুজ আলী ও জুয়েল মিয়া।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি পরিবহন খাতের উন্নয়ন ও মালিকদের স্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান