সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য আবেদন আহ্বান
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ PM

সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য আবেদন আহ্বান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৬ ০৭:৫৮:৫৬ PM

সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য আবেদন আহ্বান

ছবি:সংগৃহীত


সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য আবেদন আহ্বান করেছে সিলেট প্রেসক্লাব। ক্লাবের সদস্য আগ্রহী সাংবাদিকদের কাছ থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ইনভেনটিগেটিভ (গভীরতাধর্মী) প্রতিবেদন ও ফটোগ্রাফ জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সিলেট প্রেসক্লাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত কিংবা ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত চব্বিশের গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট অনুসন্ধানী প্রতিবেদন/ফটো আগামী ৩০ জুন ২০২৬ সালের মধ্যে ক্লাবের সাধারণ সম্পাদক বরাবরে জমা দিতে হবে।

আবেদন করা প্রতিবেদন ও ফটোর মধ্য থেকে নির্বাচিত সাংবাদিককে ক্রেস্ট ও সম্মানী প্রদান করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে নিহত হন দৈনিক জালালাবাদ ও দৈনিক নয়াদিগন্তের স্টাফ রিপোর্টার সাংবাদিক এটিএম তুরাব। তাঁর স্মৃতি অম্লান রাখতে সিলেট প্রেসক্লাব ‘সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদক’ প্রবর্তন করেছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল