ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃ*ষ্ট কিশোর, আ*ইসিইউতে ভর্তি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ PM

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃ*ষ্ট কিশোর, আ*ইসিইউতে ভর্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৬ ০৮:৪৮:৪৭ PM

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃ*ষ্ট কিশোর, আ*ইসিইউতে ভর্তি

এআই দিয়ে করা


বিশ্বকাপ ফুটবল ঘিরে সিলেটসহ সারাদেশে চলছে উন্মাদনা। প্রিয় দলের সমর্থনে পতাকা টানাতে ব্যস্ত তরুণ-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ। তবে এই উচ্ছ্বাসের মাঝেই সিলেটে ঘটেছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।

নিজের পছন্দের ফুটবল দল ব্রাজিলের পতাকা বাড়ির পাশের একটি গাছে টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে এক কিশোর।

সোমবার (১৫ জুন) দুপুরে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন কুচাই পশ্চিমভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কিশোরের নাম ইব্রাহিম আলী ওরফে হামিদ (১৫)। সে ওই এলাকার আক্তার মিয়ার ছেলে এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে হামিদ বাড়ির পাশে একটি গাছে তার পছন্দের দল ব্রাজিলের পতাকা টানাতে যায়। এ সময় গাছের কাছ দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হতে পারে বলেও জানান ওসি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল