সিলেটে ফের অভিযানে নামছে পুলিশ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ PM

সিলেটে ব্যাটারিচালিত অবৈধ যানবাহনের বিরুদ্ধে ,চলবে আটক ও জব্দ

সিলেটে ফের অভিযানে নামছে পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৬ ১১:০০:০১ PM

সিলেটে ফের অভিযানে নামছে পুলিশ

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত অবৈধ যানবাহন (রিকশা/ইজিবাইক/মিশুক/টমটম) চলাচল বন্ধে কঠোর অবস্থানে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। অবৈধ এসব যানবাহন চলাচল করলে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তা আটক ও জব্দ করা হবে বলে গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে এসএমপি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার্স থেকে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২/০৪/২০২৬ খ্রি. তারিখে গণবিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাটারিচালিত যানবাহনের মালিক ও চালকদের অনুরোধের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনায় এবং সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত অবৈধ যানবাহন না চালানোর শর্তে ০১/০৫/২০২৬ খ্রি. তারিখ হতে সিলেট মহানগরী এলাকা থেকে ট্রাফিক পুলিশ কর্তৃক আটককৃত ব্যাটারিচালিত অবৈধ যানবাহন (রিকশা/ইজিবাইক/মিশুক/টমটম) নির্ধারিত জরিমানা আদায় সাপেক্ষে ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে ২০/০৪/২০২৬ খ্রি. তারিখের গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, ০১/০৫/২০২৬ খ্রি. তারিখ হতে আটককৃত ব্যাটারিচালিত অবৈধ যানবাহন কোনো অবস্থাতেই ফেরত প্রদান করা হবে না এবং বিধি মোতাবেক উক্ত যানবাহনসমূহ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।

পরবর্তী সময়ে পরীক্ষামূলকভাবে ০১/০৫/২০২৬ খ্রি. তারিখের পূর্বে পুলিশ কর্তৃক আটককৃত ব্যাটারিচালিত যানবাহন (রিকশা/ইজিবাইক/মিশুক/টমটম) ছাড়া হয়।

কিন্তু ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, সিলেট নগরীর রাস্তাঘাটে অবৈধ ব্যাটারিচালিত যানবাহন (রিকশা/ইজিবাইক/মিশুক/টমটম) চলাচল করছে। এতে সিলেট নগরীতে অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে এবং জনসাধারণের দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে।

এ অবস্থায় সিলেট মহানগরীতে অবৈধ ব্যাটারিচালিত যানবাহন (রিকশা/ইজিবাইক/মিশুক/টমটম) পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল