সিলেটে প্রভু মদনগোপালের তিরোধান তিথি পালিত
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩০ AM

সিলেটে প্রভু মদনগোপালের তিরোধান তিথি পালিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৬ ১১:২৪:৫০ PM

সিলেটে প্রভু মদনগোপালের তিরোধান তিথি পালিত

ছবি:সংগৃহীত


সিলেটে প্রভু মদনগোপালের তিরোধান তিথি উপলক্ষে স্মরণসভা, ধর্মীয় আলোচনা ও ‘প্রভু মদনগোপাল পদক’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা, সিলেট শাখার উদ্যোগে রোববার (১৫ জুন) সিলেট নির্ম্বাক আশ্রমে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ভক্তবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সমাজসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা, বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট শ্রী মুকুন্দ চন্দ্র দেবনাথ। এতে সভাপতিত্ব করেন শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা, সিলেট শাখার সভাপতি শ্রী শিশির রায়।

স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট শাখার সাধারণ সম্পাদক প্রকাশলী শ্রী দেবদাস রায়। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার দেব। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা, সিলেট শাখার সহ-সাধারণ সম্পাদক স্থপতি শ্রী জিষ্ণু কুমার দাস।

আলোচনায় বক্তারা প্রভু মদনগোপালের জীবন, কর্ম ও আধ্যাত্মিক দর্শনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান। তারা বলেন, ধর্মীয় মূল্যবোধ, মানবকল্যাণ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় প্রভু মদনগোপালের শিক্ষা আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং নিতাইচাঁদের মহিমা প্রচারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘প্রভু মদনগোপাল পদক’ প্রদান করা হয়।

এ বছর পদক লাভ করেন বিশিষ্ট সমাজসেবক প্রয়াত শ্রী বাদল কুমার দে (মরণোত্তর) এবং প্রভু মদনগোপালের জীবন ও আদর্শ প্রচারে নিবেদিতপ্রাণ শ্রী দেবদাস রায়।

এছাড়া অনুষ্ঠানে ধর্মীয় শাস্ত্র পাঠ, আধ্যাত্মিক সংগীত পরিবেশন, ভক্তিমূলক আলোচনা ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে আশ্রম প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পরে দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, কল্যাণ ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নগরীর চার পয়েন্টে কর্মসূচি
সিলেটে ফের অভিযানে নামছে পুলিশ
সেতু ও সড়ক রক্ষায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে”— এমপি ফয়সল
সিলেটের পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি
ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃ*ষ্ট কিশোর, আ*ইসিইউতে ভর্তি
নদী সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর
সিলেটসহ ১২ জেলায় ঝ'ড়-বৃষ্টির শ'ঙ্কা
সরকারি অনুদান বিতরণে অ*নিয়ম, আজমিরীগঞ্জে ব*ঞ্চিত ক্ষ*তিগ্রস্ত কৃষকরা
যাদের হাতে পরিচ্ছন্ন নগর, তাদের সুরক্ষায় এগিয়ে এলো সিসিক
ট্রাফিক সপ্তাহ-২০২৬:হেলমেট-কাগজপত্র ঠিক থাকলেই মিষ্টিমুখ