প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নগরীর চার পয়েন্টে কর্মসূচি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ PM

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নগরীর চার পয়েন্টে কর্মসূচি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৬ ১২:০৮:৫৬ AM

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নগরীর চার পয়েন্টে কর্মসূচি

ছবি:সংগৃহীত


আগামী বুধবার (১৭ জুন) সিলেটে প্আরিধানগমন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-কে স্বাগত জানাতে প্রস্তুতিসভা করেছে সিলেট মহানগর বিএনপি। সোমবার (১৫ জুন) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ওই দিন তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিলেট নগরী হয়ে সড়কপথে মৌলভীবাজারে যাবেন। সেখানে তিনি ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন। তাঁর এই সফরকে ঘিরে নগরীতে উৎসবমুখর পরিবেশ তৈরির লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় মহানগর ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, তারেক রহমানের সফর সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

চারটি পয়েন্টে স্বাগত কর্মসূচি

সভায় সিদ্ধান্ত হয়, সিলেট নগরীর চারটি পৃথক পয়েন্টে তাকে স্বাগত জানানো হবে এবং প্রতিটি পয়েন্টে দায়িত্বপ্রাপ্ত নেতারা সার্বিক কার্যক্রম মনিটরিং করবেন।

চৌকিদেখী পয়েন্ট: ৪–৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন অংশ নেবে।

আম্বরখানা পয়েন্ট: ১–১২, ৩৬–৩৯ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন অংশগ্রহণ করবে।

কুমারপাড়া থেকে নাইরপুল পয়েন্ট: ১৩–২০, ৩২–৩৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন অংশ নেবে।

উপশহর রোজভিউ থেকে হুমায়ুন রশিদ চত্বর পয়েন্ট: ২১–২৭, ৩১, ৪০–৪২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন অংশগ্রহণ করবে।

প্রতিটি পয়েন্টে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ দায়িত্বপ্রাপ্ত নেতারা সমন্বয় ও সার্বিক তদারকি করবেন বলে সভায় সিদ্ধান্ত হয়।

সভায় নেতৃবৃন্দ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে কর্মসূচিকে সফল করার আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল