জৈন্তাপুরে ৩৬ বোতল ভা'রতীয় ম'দ জ'ব্দ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ PM

জৈন্তাপুরে ৩৬ বোতল ভা'রতীয় ম'দ জ'ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৬/২০২৬ ০২:৪৬:৩৮ PM

জৈন্তাপুরে ৩৬ বোতল ভা'রতীয় ম'দ জ'ব্দ


সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল উত্তর (গৌরী) এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় এসআই (নিরস্ত্র) মাহমুদুল হাসান খানের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) শামীম আহমদসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি বসতঘরের পেছনের দরজা দিয়ে একটি বস্তা নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করলে ওই ব্যক্তি বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে বস্তাটি তল্লাশি করে 'অফিসার্স ব্লু' ব্র্যান্ডের ৩৬ বোতল ভারতীয় বিদেশি মদ জব্দ করা হয়। প্রতিটি বোতলে ৩৭৫ মিলিলিটার করে মোট সাড়ে ১৩ লিটার মদ পাওয়া যায়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা।


পুলিশ জানিয়েছে, পলাতক ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাকে গ্রেপ্তার এবং আরও মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, মাদকের বিরুদ্ধে জৈন্তাপুর থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল