নিজস্ব
এসওএস চিলড্রেনস ভিলেজ এর উদ্যোগে ২ জুলাই ২০২৬ গাছের চারা ও শিক্ষা উপকরণ প্রদানকরা হয়েছে|
এসওএস চিলড্রেনস ভিলেজ, সিলেটে দয়ামীর ক্যাম্পাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়| এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ (ওসমানীনগর- বিশ্বনাথ) আসনের মাননীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লোনা| বিশেষ অতিথি ছিলেন ওসমানীনগর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুনমুন নাহার আশা| সভাপতিত্ব করেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.টি.এম. ফখর উদ্দিন এবং সঞ্চালনা করেন এসওএস সামাজিক কেন্দ্র, সিলেটের সহকারী পরিচালক জনাব তানবীর আহমদ|
এ সময় উপস্থিত ছিলেন এসওএস চিলড্রেনস ভিলেজ, সিলেটের ডেপুটি ডিরেক্টর ও ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম খান, ওসমানীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিজবাহ এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুর রউফ আব্দুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি ও সুধীজন|
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন| একই সঙ্গে বিতরণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে সেগুলোকে বড় করে তোলার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান|
অনুষ্ঠানে এসওএস-এর পরিবার শক্তিশালীকরণ (ঋধসরষু ঝঃৎবহমঃযবহরহম চৎড়মৎধসসব-ঋঝচ) কর্মসূচির ৭৫০ জন উপকারভোগী শিশুর মাঝে স্কুল ইউনিফর্ম, স্কুল ব্যাগ ও স্কুল সুজ বিতরণ করা হয়| এছাড়া কর্মসূচির আওতাভুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত একজন মেধাবী শারীরিক প্রতিবন্ধী শিশুকে অনলাইনের মাধ্যমে জীবিকায়নের অংশ হিসেবে একটি ল্যাপটপ প্রদান করা হয়|
অনুষ্ঠান শেষে অতিথিরা এসওএস চিলড্রেনস ভিলেজ প্রাঙ্গণে দুটি গাছের চারা রোপণ করেন| পরে তারা এসওএস চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেন এবং সেখানে বসবাসরত শিশুদের সঙ্গে আন্তরিক সময় কাটান|
জৈন্তাবার্তা/সুলতানা




