ভারতীয় পর্যটন ভিসা চালু হতেই ২৪ ঘণ্টায় ১ লাখ ৪০ হাজার আবেদন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ AM

ভারতীয় পর্যটন ভিসা চালু হতেই ২৪ ঘণ্টায় ১ লাখ ৪০ হাজার আবেদন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৬ ০৭:৫২:৪৩ PM

ভারতীয় পর্যটন ভিসা চালু হতেই  ২৪ ঘণ্টায় ১ লাখ ৪০ হাজার আবেদন

ছবি:সংগৃহীত


দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। সেবা পুনরায় চালুর পর প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই দেশজুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ১ লাখ ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।

শুক্রবার (৩ জুলাই) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

হাইকমিশন জানায়, বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে ভিসা পরিষেবা আরও সম্প্রসারণ এবং আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বার্তায় আরও বলা হয়, ভারতীয় হাইকমিশন বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ