সিলেটে ডা*কাতি মামলার ৩ বছরের সা*জাপ্রাপ্ত প*লাতক আ*সামি গ্রে*প্তার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২৭ PM

সিলেটে ডা*কাতি মামলার ৩ বছরের সা*জাপ্রাপ্ত প*লাতক আ*সামি গ্রে*প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ১১:১৪:৫৫ PM

সিলেটে ডা*কাতি মামলার ৩ বছরের সা*জাপ্রাপ্ত প*লাতক আ*সামি গ্রে*প্তার

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরের শাহপরান (র.) থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামি বেলাল (৪৬) গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (৪ জুলাই) শাহপরান থানার এসআই রুকনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল নগরের শাহপরান এলাকার মিরাপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বেলাল শাহপরান এলাকার মিরাপাড়া বি/১৪২ নম্বর এলাকার বাসিন্দা। তিনি মৃত কালা মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সন্ধ্যায় দক্ষিণ সুরমার তেতলি এলাকায় হাজী মজনু মিয়া পেট্রোল পাম্পের সামনে একটি গাড়ির গতিরোধ করে ডাকাতদল প্রায় ১৫ লাখ টাকা লুট করে। এ ঘটনায় ওই দিনই দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়। মামলায় বেলালকে ৬ নম্বর আসামি করা হয়েছিল।

মামলার বিচার শেষে দক্ষিণ সুরমা থানার ওই মামলায় আদালত বেলালকে দণ্ডবিধির ৩৯৫ ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। গত ২১ মে সিলেটের যুগ্ম মহানগর দায়রা জজ মো. মাহমুদুল হাসান খান তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান (র.) থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুজিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী বেলালকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী