চাঁদনীঘাট-ঝালোপাড়া সড়কে ভারী যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২৮ PM

চাঁদনীঘাট-ঝালোপাড়া সড়কে ভারী যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ১১:৪২:৩১ PM

চাঁদনীঘাট-ঝালোপাড়া সড়কে ভারী যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

ছবি:সংগৃহীত


ক্বিন ব্রিজের দক্ষিণ মোড় হয়ে চাঁদনীঘাট-ঝালোপাড়া সড়কে ট্রাক, লরি, বড় কাভার্ডভ্যানসহ সব ধরনের ভারী যানবাহন চলাচল স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার দুপুরে ক্বিন ব্রিজের দক্ষিণ মোড়ে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, শত বছরের পুরোনো এই সড়ক দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের চলাচলের জন্য ব্যবহৃত হলেও সম্প্রতি ভারী যানবাহন চলাচলের কারণে সড়কে ফাটল দেখা দিয়েছে। এতে সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পাশের নদীতে ভাঙনের ঝুঁকিও তৈরি হয়েছে।

বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত ভারী যানবাহন চলাচল বন্ধ না করা হলে সড়কটি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। তাই জনস্বার্থে এবং সড়ক ও আশপাশের এলাকা রক্ষায় অবিলম্বে এ সড়কে ভারী যানবাহন চলাচল স্থায়ীভাবে বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজ-এর সম্পাদক মঈন উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও আইনজীবী মোহাম্মদ তাজউদ্দিন, সিলেট জেলা বাস ও ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা আব্দুস ছাত্তার মামুন, ঝালোপাড়া পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম জুনেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. মামুন হোসেন, শামীম আহমদ, মোহাম্মদ মুসা, সামাদুজ্জামান রনি, এনাম আহমদ, আশিক আহমদ, আহমদ কবীর শাওন, শাহীন আহমদ, মাছুম আহমদ, মোস্তফা আহমদ দিপু, রিফাত আব্দুল্লাহ, আব্দুল করিম, মোহাম্মদ নাজমুল হাসান, মাহতাব আহমদ, আনোয়ার মিয়া, রুমন আহমদ, তাজুল ইসলাম, উজ্জ্বল, সাদ্দাম, প্রদীপ চন্দ্র, সুনীল বর্মণ, শেফাল পাল, সাহেদ আহমদ, রাজু আহমদসহ স্থানীয় বাসিন্দারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী