মোগলাবাজারে ভা*রতীয় বাসমতি চাল জ*ব্দ, গ্রে*প্তার ১
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৩৯ PM

মোগলাবাজারে ভা*রতীয় বাসমতি চাল জ*ব্দ, গ্রে*প্তার ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৬ ১১:৪২:৩৫ PM

মোগলাবাজারে ভা*রতীয় বাসমতি চাল জ*ব্দ, গ্রে*প্তার ১

ছবি:সংগৃহীত


সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় বাসমতি চাল এবং একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মোগলাবাজার থানার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন জৈন্তাপুর উপজেলার হরিপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের মামুনুর রশিদ (২৪)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআই (নিরস্ত্র) মো. শিহাব মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল কদমতলী এলাকার সড়কে অভিযান চালিয়ে নাম্বার প্লেটবিহীন একটি পিকআপে তল্লাশি চালায়। এ সময় পিকআপ থেকে ৭০ বস্তা ভারতীয় বাসমতি চাল উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ২ হাজার ১০০ কেজি চাল ছিল, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, জব্দ করা নাম্বার প্লেটবিহীন পিকআপটির আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

এ ঘটনায় মোগলাবাজার থানায় দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫বি (১)(বি)/২৫ডি ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ