বিশ্বনাথে হাওরের পানিতে ডু*বে কিশোরের মৃ*ত্যু
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ PM

বিশ্বনাথে হাওরের পানিতে ডু*বে কিশোরের মৃ*ত্যু

প্রকাশিত: ০৮/০৭/২০২৬ ১০:০৬:০৭ PM

বিশ্বনাথে হাওরের পানিতে ডু*বে কিশোরের মৃ*ত্যু

ছবি:সংগৃহীত


বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার একটি হাওরে পানিতে ডুবে মাহিদ আলী (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের চাউলধনী হাওরের বেটুয়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিদ আলী উপজেলার দশঘর ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁও গ্রামের মৃত সাহিদ আলীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার যোহরের নামাজের পর কয়েকজনের সঙ্গে নৌকাযোগে গবাদিপশুর জন্য ঘাস কাটতে হাওরে যান মাহিদ। একপর্যায়ে সঙ্গীদের থেকে কিছুটা দূরে গিয়ে নৌকা থেকে শাপলা তুলতে শুরু করেন। কিছু সময় পর তার সঙ্গীরা নৌকাটি ফাঁকা অবস্থায় ভাসতে দেখে তাকে খুঁজতে শুরু করেন।

অনেক খোঁজাখুঁজির পর নৌকা থেকে কিছুটা দূরে পানির নিচে শাপলা গাছের সঙ্গে জড়ানো অবস্থায় মাহিদের নিথর দেহ উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহিদের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান পারিবারিক সূত্রের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিশ্বনাথ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মনোজ প্রভাকর রায় বলেন, "ঘটনাটি থানায় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।"

জৈন্তা বার্তা/ ওয়াদুদ