জৈন্তাপুরে ৬০০ কেজি ভা*রতীয় চা-পাতা ও পিকআপ জ*ব্দ, আ*টক ১
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৬ AM

জৈন্তাপুরে ৬০০ কেজি ভা*রতীয় চা-পাতা ও পিকআপ জ*ব্দ, আ*টক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৭/২০২৬ ০৯:৪৬:১৭ PM

জৈন্তাপুরে ৬০০ কেজি ভা*রতীয়  চা-পাতা ও পিকআপ জ*ব্দ, আ*টক ১

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০০ কেজি ভারতীয় চোরাই চা-পাতা ও একটি এইচ-২ (H2) পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লার নির্দেশনায় এসআই বিদ্যুৎ পুরুকায়স্থ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত খাদ্য গুদামের সামনে কানাইঘাটগামী পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে একটি এইচ-২ (H2) পিকআপ তল্লাশি করে ৬০০ কেজি ভারতীয় চোরাই চা-পাতা জব্দ করা হয়। একই সময় মো. শাহাবুদ্দিন (২৬) নামে একজনকে আটক করা হয়। তিনি কানাইঘাট উপজেলার নয়াখেল উত্তর গ্রামের বাসিন্দা ও মো. ইসলাম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, জব্দকৃত চা-পাতার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে তাকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, "সিলেট জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জৈন্তাপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চোরাচালান, মাদক এবং সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী