শাহজালাল (রহ.) মাজারের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে প্রাথমিক সিদ্ধান্ত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৬ AM

ঐতিহ্যবাহী মাজারগুলোর উন্নয়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

শাহজালাল (রহ.) মাজারের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে প্রাথমিক সিদ্ধান্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৬ ১০:১৯:০৬ PM

শাহজালাল (রহ.) মাজারের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে প্রাথমিক সিদ্ধান্ত

ছবি:সংগৃহীত


হজরত শাহজালাল (রহ.) মাজারসহ সিলেটের ঐতিহ্যবাহী বিভিন্ন মাজারের সার্বিক ব্যবস্থাপনা, উন্নয়ন এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাজার, মসজিদ ও মাদ্রাসার পরিচালনা এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হলেও সেগুলো আগামী সভায় চূড়ান্ত অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কমিটির আহ্বায়ক রাষ্ট্রীয় দায়িত্বে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি। তবে সভায় অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং মাজারের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বেশ কয়েকটি বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, আগামী বৃহস্পতিবার একই স্থানে কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় মাজারের ভবিষ্যৎ আর্থিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

দেশ-বিদেশে অবস্থানরত হজরত শাহজালাল (রহ.)-এর ভক্ত-অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, ‘কমিটির ওপর আস্থা রাখুন। সবার মতামতকে গুরুত্ব দিয়ে মাজারের স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে আমরা কাজ করছি।’

সিসিক প্রশাসক আরও জানান, আগামী শনিবার (১১ জুলাই) সকাল ১০টা থেকে মাজারের দানবাক্সের অর্থ গণনা শুরু হবে। কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদ্রাসার শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এ কার্যক্রম পরিচালিত হবে। গণনাকারীরা কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত স্থান ত্যাগ করতে পারবেন না।

তিনি বলেন, গণনা শেষে সংগৃহীত অর্থ জেলা প্রশাসকের নামে নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হবে।

কমিটির সদস্য ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দরগাহ, মসজিদ, মাদ্রাসা এবং মাজারকেন্দ্রিক কার্যক্রমে কীভাবে আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়, সে বিষয়ে সভায় ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রাথমিক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী বৃহস্পতিবারের সভায় চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, কমিটির সদস্যসচিব ও সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, শাহজালাল (রহ.) দরগাহ শরীফের সরেকওম ফতেহ উল্লাহ আল আমান, খাদেম মুফতি রায়হান উদ্দিন মুন্না, দরগাহ জামে মসজিদের সেক্রেটারি মুফতি এম এ হাসান এবং জামেয়া কাসিমুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুক উদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্যরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী