বিশ্বনাথে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৬ AM

বিশ্বনাথে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৯/০৭/২০২৬ ১১:১০:০৭ PM

বিশ্বনাথে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

ছবি:সংগৃহীত


বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চানপুর গ্রামের কৃতী সন্তান আলহাজ্ব মোক্তার আলীর স্মরণে প্রতিষ্ঠিত আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টায় স্থানীয় দশপাইকা বাজারস্থ নার্সিংহোম একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে খাতা ও কলম বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্সিংহোম একাডেমির প্রধান শিক্ষক রুহেল। এ সময় বিদ্যালয়ের অভিভাবক সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রয়াত আলহাজ্ব মোক্তার আলীর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ২১ নভেম্বর ২০২৬ (শনিবার) সকাল ১০টায় আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের ৫ম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী