আজিজ হ*ত্যার প্রতিবাদে বিশ্বনাথে মান*ববন্ধন, জড়িতদের ফাঁ*সির দাবি
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৫০ AM

আজিজ হ*ত্যার প্রতিবাদে বিশ্বনাথে মান*ববন্ধন, জড়িতদের ফাঁ*সির দাবি

প্রকাশিত: ১০/০৭/২০২৬ ০৯:২৫:৩৮ PM

আজিজ হ*ত্যার প্রতিবাদে বিশ্বনাথে  মান*ববন্ধন, জড়িতদের ফাঁ*সির দাবি

সংগৃহিত


বিশ্বনাথ প্রতিনিধি:

মৌলভীবাজারে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ হত্যার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিশ্বনাথে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর রামপাশা ইউনিয়নের পিছরমুখ এলাকায় ‘বৃহত্তর আমতৈল গ্রামের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে হাজারো মানুষ অংশ নেন। ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তারা হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আমতৈল দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মুফতি ফারুক আহমদের সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা আছাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল আজিজকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক। তারা দাবি করেন, এ ঘটনায় যাকে মূল হোতা হিসেবে আটক করা হয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় প্রকৃত অপরাধীদেরও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপি নেতা খসরুজ্জামান খসরু, রামপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন এবং বিএনপি নেতা এনাম শাহ।

কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নিহতের বড় ভাই আব্দুল হাই। পরে পরিবারের পক্ষে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের ছোট ভাই মাওলানা আব্দুল্লাহ। তিনি হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন বলেন, আব্দুল আজিজ বিদেশ যাওয়ার উদ্দেশ্যে তার কর্মস্থলের আড়ত মালিক নুর ইসলামের কাছে টাকা জমা রেখেছিলেন। পরে সেই টাকা ফেরত চাইলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। তিনি অভিযোগ করেন, পরে নুর ইসলাম ফোন করে আজিজকে ডেকে নিয়ে যান এবং নুর ইসলাম ও তার ভাইয়েরা তাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা করেন।

তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত নুর ইসলাম বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নেছার আহমদ, উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য নুর মিয়া মেম্বার, বিএনপি নেতা মধু মিয়া, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেরুজ্জামান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন রশীদ, বিএনপি নেতা কালন মিয়া, ১ নম্বর ওয়ার্ডের সদস্য রাকিব আলী, আতাউর রহমান আলতাই, শায়েখ আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা কাওছার আহমদ, তুবাই আহমদ, সিরাজ, ছুরত, রফিকুল ইসলাম, শানুর আলী, শ্রমিক নেতা আমিরুল ইসলাম, মোহাম্মদ আলী, জিলাল আহমদ, হুমায়ুন রশীদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধন শেষে নিহত আব্দুল আজিজের আত্মার মাগফিরাত কামনা এবং হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি মুফতি ফারুক আহমদ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত প্রায় ২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে সুবাহান হাজীর বাড়ির বাথরুম থেকে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের শামসুল ইসলামের ছেলে আব্দুল আজিজের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি সেখানে নুর ইসলাম নামের এক ব্যক্তির শুটকির আড়তে কর্মরত ছিলেন। এ ঘটনায় পুলিশ সোলেমান মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে এবং হত্যাকাণ্ডের তদন্ত অব্যাহত রয়েছে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ: