সিলেটে আগামী ২৪ ঘণ্টা ভারি বৃষ্টিপাতের সতর্কতা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫২ AM

সিলেটে আগামী ২৪ ঘণ্টা ভারি বৃষ্টিপাতের সতর্কতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৬ ০৩:১৫:৫০ PM

সিলেটে আগামী ২৪ ঘণ্টা ভারি বৃষ্টিপাতের সতর্কতা

ফাইল ছবি


সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সিলেটসহ পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সমুদ্র বন্দরে সংকেত নামিয়ে ফেলতে বলেছে সংস্থাটি।

আজ শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় পৃথক দুই বিজ্ঞপ্তি এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি) থেকে অতিভারি (>৮৮ মি.মি) বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিসের অপর বিজ্ঞপ্তি বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী