ভা'রতীয় খাসিয়াদের গু'লিতে গোয়াইনঘাটের যুবক নি'হত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৬ AM

ভা'রতীয় খাসিয়াদের গু'লিতে গোয়াইনঘাটের যুবক নি'হত

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৭/২০২৬ ০২:৪৬:৫৬ PM

ভা'রতীয় খাসিয়াদের গু'লিতে গোয়াইনঘাটের যুবক নি'হত


ভারতে অনুপ্রবেশের পর খাসিয়াদের গুলিতে প্রাণ হারিয়েছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক যুবক। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম মিনহাজ উদ্দিন (২৫)। তিনি গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মিনহাজ উদ্দিনসহ কয়েকজন শুক্রবার রাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তারা লাখাট স্টেশন এলাকায় যাওয়ার পর ভারতীয় খাসিয়ারা গুলি ছুঁড়ে। এতে মিনহাজ উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে তার সহযোগীরা তাকে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন এবং হাসপাতালে নেওয়ার পথে মিনহাজ মারা যান।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমরা নিহতের বাড়িতে যাই। তখন পুলিশ ও বিজিবিকে খবর দেই।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। খবর পাওয়ার সাথে সাথে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, মিনহাজ উদ্দিন ভারতের প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে অনুপ্রবেশ করে খাসিয়াদের হাতে গুলিবিদ্ধ হন। পরে তাকে বাংলাদেশ সীমান্তে এনে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী