সিলেটে ১ হাজার ৯৮০ পিস ই/য়াবাসহ মা/দক কা/রবারি গ্রে/প্তার
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ AM

র‍্যাব-৯-এর অভিযান

সিলেটে ১ হাজার ৯৮০ পিস ই/য়াবাসহ মা/দক কা/রবারি গ্রে/প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৬ ১২:৪৭:২৫ AM

সিলেটে ১ হাজার ৯৮০ পিস ই/য়াবাসহ মা/দক কা/রবারি গ্রে/প্তার

ছবি:সংগৃহীত


র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯-এর অভিযানে সিলেট নগরীর হুমায়ুন চত্বর এলাকা থেকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৯ জানায়, মাদক নির্মূল, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৭ আগস্ট) বিকেলে সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন চত্বর মোড়ে অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে বিলাস পরিবহনের কাউন্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১০টি নীল রঙের পলিথিন জিপার প্যাকেটের ভেতর থেকে মোট ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন সুলতান আহমদ (৩৫)। তিনি সিলেট জেলার কানাইঘাট উপজেলার বড় কেওর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. আব্বাস আলী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি র‍্যাবকে জানান, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তার আসামি ও জব্দকৃত আলামত দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন