সিলেটের খেলার মাঠ রক্ষায় জোর, ঢাকায় ক্রীড়া অবকাঠামো নিয়ে সভা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ AM

সিলেটের খেলার মাঠ রক্ষায় জোর, ঢাকায় ক্রীড়া অবকাঠামো নিয়ে সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৬ ০৭:১৯:২৫ PM

সিলেটের খেলার মাঠ রক্ষায় জোর, ঢাকায় ক্রীড়া অবকাঠামো নিয়ে সভা

ছবি:সংগৃহীত


নগরজীবনে খেলার মাঠের সংকট দিন দিন প্রকট হচ্ছে। এ অবস্থায় সিলেটসহ দেশের সব সিটি করপোরেশনের বিদ্যমান খেলার মাঠ সংরক্ষণ, সুষ্ঠু ব্যবস্থাপনা ও ক্রীড়া অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। মাঠের যথাযথ ব্যবহার নিশ্চিত করে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।

সভায় দেশের বিভিন্ন সিটি করপোরেশনের বিদ্যমান খেলার মাঠের বর্তমান অবস্থা, সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাঠগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং নগর এলাকায় ক্রীড়া চর্চার পরিবেশ আরও উন্নত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আলোচনায় উঠে আসে, নগরায়ণের চাপে অনেক এলাকায় খেলার মাঠের সংখ্যা কমে যাচ্ছে। ফলে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগও সংকুচিত হচ্ছে। এ পরিস্থিতিতে বিদ্যমান মাঠগুলো সংরক্ষণের পাশাপাশি ক্রীড়া অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সিলেট সিটি করপোরেশনসহ দেশের অন্যান্য সিটি করপোরেশনের মাঠগুলো যাতে পরিকল্পিতভাবে পরিচালিত হয় এবং স্থানীয় পর্যায়ে নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরি হয়, সে বিষয়েও সভায় আলোচনা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক সভায় সভাপতিত্ব করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন