সিলেটে সংবর্ধিত আন্তর্জাতিক নারী ফুটবলার অ্যাশলি মেগান প্লামট্রি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ AM

সিলেটে সংবর্ধিত আন্তর্জাতিক নারী ফুটবলার অ্যাশলি মেগান প্লামট্রি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৬ ০৮:৫৫:৩২ PM

সিলেটে সংবর্ধিত আন্তর্জাতিক নারী ফুটবলার অ্যাশলি মেগান প্লামট্রি

ছবি:সংগৃহীত


সিলেটে সংবর্ধিত হয়েছেন আন্তর্জাতিক নারী ফুটবলার অ্যাশলি মেগান প্লামট্রি। সোমবার (১০ আগস্ট) নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে স্পাইসি বাজারের প্রেসিডেন্ট আব্দুল গিয়াস, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) দেবাশীষ দাস এবং জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন।

যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন, আবু সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, কামরুজ্জামান দিপু, সহকারী পরিচালক মিজানুর রহমান জীবনসহ যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। এছাড়া বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক পর্যায়ের একজন পেশাদার নারী ফুটবলারের সিলেটে আগমন স্থানীয় ক্রীড়াঙ্গনের জন্য আনন্দ ও গর্বের বিষয়। এ ধরনের আয়োজন সিলেটের ক্রীড়াপ্রেমী তরুণ-তরুণীদের পাশাপাশি নারী অ্যাথলেটদেরও অনুপ্রাণিত করবে। এর মাধ্যমে নারী ক্রীড়াবিদদের খেলাধুলায় আরও এগিয়ে যাওয়ার আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়বে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অ্যাশলি মেগান প্লামট্রি ও আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন