জৈন্তাপুরে পারিবারিক কলহে স্ত্রী নিহত, স্বামী পুলিশ হেফাজতে
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ AM

জৈন্তাপুরে পারিবারিক কলহে স্ত্রী নিহত, স্বামী পুলিশ হেফাজতে

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৮/২০২৬ ০৩:৫২:৩৩ PM

জৈন্তাপুরে পারিবারিক কলহে স্ত্রী নিহত, স্বামী পুলিশ হেফাজতে

নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে জিয়াসমিন আক্তার (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী রশিদ আহমেদকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে জৈন্তাপুর উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়নের নয়াগাতী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিয়াসমিন আক্তার ওই এলাকার বশির আহমদের মেয়ে এবং রশিদ আহমেদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে জিয়াসমিন আক্তারকে তার স্বামী নির্যাতন করেন। পরে তিনি মারা যান বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নিহতের স্বামী রশিদ আহমেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর বিষয়ে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন