‘বাপ-দাদার বসতভিটা ছাড়তে চা*প, হা*মলা-ভা*ঙচুর ও প্রা*ণনাশের হু*মকি’
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৬ AM

বিশ্বনাথে প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে অসহায় পরিবারের অভিযোগ

‘বাপ-দাদার বসতভিটা ছাড়তে চা*প, হা*মলা-ভা*ঙচুর ও প্রা*ণনাশের হু*মকি’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৬ ০৮:০৩:৪১ PM

‘বাপ-দাদার বসতভিটা ছাড়তে চা*প, হা*মলা-ভা*ঙচুর ও প্রা*ণনাশের হু*মকি’

ছবি:সংগৃহীত


সিলেটের বিশ্বনাথ পৌরসভার মীরেরচর গ্রামে বাপ-দাদার বসতভিটা থেকে একটি অসহায় পরিবারকে উচ্ছেদের চেষ্টা, হামলা, বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় প্রভাবশালী বশির আহমদ ও তার ছেলেসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন একই গ্রামের বাসিন্দা মো. আকমল আলী।

মঙ্গলবার (১১ আগস্ট) সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।

আকমল আলী বলেন, তারা দীর্ঘদিন ধরে বাপ-দাদার বসতভিটায় বসবাস করে আসছেন। বাড়ির পশ্চিম পাশে বসবাসকারী মৃত জবান উল্লাহর ছেলে বশির আহমদ ক্ষমতা ও অর্থের প্রভাব খাটিয়ে তাদের বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। জায়গা ছেড়ে অন্যত্র চলে যেতে চাপ দেওয়া হচ্ছে। এতে রাজি না হওয়ায় মারধর, বাড়িঘর ভাঙচুর ও বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘বশির আহমদের সাত ছেলের অনেকেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বসবাস করেন। তারা অর্থবিত্তের মালিক। আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া একমাত্র সম্বল বসতবাড়িটি নিজেদের দখলে নিতে তারা মরিয়া হয়ে উঠেছেন।’

সংবাদ সম্মেলনে আকমল আলী তার বসতভিটার মালিকানার বিষয়ে বলেন, তার দাদা মৃত আজর আলী উত্তর মীরেরচরের রহমত উল্লাহর ছেলে ইদ্রিছ আলীর কাছ থেকে ১৯৫৪ সালে ৪৩৭৩ নম্বর দলিলমূলে বসতভিটার জমি ক্রয় করেন। পরে সেখানে বাড়িঘর নির্মাণ করে তারা বসবাস শুরু করেন। বাকি জমিও তাদের মৌরসি সম্পত্তি বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, চান্দশির কাপন মৌজার জেএল নং-৮৭, খতিয়ান নং-৭২৬/৭২৯ এবং দাগ নং-৮ ও ৯-এ এসএ রেকর্ডে তার দাদা আজর আলীর নামে জমি রেকর্ডভুক্ত হয়। পরবর্তী বিএস রেকর্ডে একই মৌজার ২৮ ও ২৯ নম্বর দাগে তার বাবা কবির উদ্দিন, চাচা মনির উদ্দিন, গেদাব আলী ও ফুফুদের নামে জমি রেকর্ডভুক্ত হয়েছে বলে জানান তিনি।

‘রাতে অস্ত্র নিয়ে বাড়িতে হামলা’

আকমল আলী অভিযোগ করেন, ২০১২ সালের ২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৪টার দিকে তারা ঘুমিয়ে থাকা অবস্থায় বশির আহমদের ছেলে ও ভাড়াটিয়া লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাঙচুর এবং পরিবারের সদস্যদের মারধর করে গুরুতর আহত করা হয় বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় বিশ্বনাথ থানায় মামলা করা হয় বলে জানান আকমল। তার দেওয়া তথ্য অনুযায়ী, মামলায় বশির আহমদ, তার ছেলেরা কামাল, খলিল, জলিল ও রহিমসহ আব্দুর রূপ, আব্দুল হাকিম, আব্দুল কাইয়ুম, ফজর আলী, রুহেল, জহির ও আমির উদ্দিনসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়।

তবে মামলাটি উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে বিচারিক কার্যক্রম এগোয়নি বলে দাবি করেন তিনি। একই সঙ্গে মামলার এক নম্বর আসামির নাম পুলিশ অর্থের বিনিময়ে চার্জশিট থেকে বাদ দিয়েছে বলেও অভিযোগ করেন আকমল। এ অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

‘চাচার মরদেহ দাফনেও বাধা’

আকমল আলী বলেন, গত ৯ জুলাই তার চাচা গেদাব আলী মারা গেলে তাদের নিজ জায়গায় মরদেহ দাফনেও বাধা দেওয়া হয়। পরে পুলিশের উপস্থিতিতে দাফন সম্পন্ন করা হয় বলে জানান তিনি।

এর দুই দিন পর, ১২ জুলাই রাতে তাদের ঘরে ভাঙচুর ও মারধরের অভিযোগ করেন উত্তর মীরেরচর গ্রামের আব্দুল আহাদ (৫০), নুরুল হোসেন ওরফে উদ্বুর (৫৫) এবং মিজান আহমদ (২৮)-এর বিরুদ্ধে।

আকমলের অভিযোগ, ওই রাতে তারা তাদের ঘর ভাঙচুর করেন। এতে বাধা দিলে পরিবারের সদস্যদের মারধর করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও এখনো মামলা রেকর্ড হয়নি বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে আকমল আলী বলেন, তারা অত্যন্ত অসহায় ও দরিদ্র। প্রভাবশালী পরিবারের সদস্যদের ভয়ে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। যেকোনো সময় তাদের বাড়িঘর দখল এবং বাধা দিলে পরিবারের সদস্যদের ক্ষতি করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বাপ-দাদার বসতভিটায় নিরাপদে বসবাসের অধিকার নিশ্চিত করতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা গ্রহণ এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান আকমল আলী।

সংবাদ সম্মেলনে সুরুজ আলী, তোহায়িদ আলী, এমরান আহমদ ও রায়হান আলী উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন
নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: সিসিক প্রশাসক
রাজনগরে তেলবাহী ট্রাক খালে, চালক নি'হত
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
সিলেটে বাসায় মিলল স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার লা'শ
কালীঘাট-শাহচট সড়কে ঢালাই কাজের উদ্বোধন
বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক