গ্রাম ও কৃষকের উন্নয়নই দেশের অগ্রগতির চাবিকাঠি: জেলা পরিষদ প্রশাসক
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২২ PM

বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে আয়োজিত নাগরিক সংবর্ধনা

গ্রাম ও কৃষকের উন্নয়নই দেশের অগ্রগতির চাবিকাঠি: জেলা পরিষদ প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৬ ০৯:০১:৪৭ PM

গ্রাম ও কৃষকের উন্নয়নই দেশের অগ্রগতির চাবিকাঠি: জেলা পরিষদ প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, গ্রামের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। কৃষকের ভাগ্য পরিবর্তন ও তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা গেলে জাতীয় অর্থনীতি স্বয়ংক্রিয়ভাবে আরও শক্তিশালী ও উন্নত হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। তাই কৃষকদের ভাগ্যের পরিবর্তন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামের উন্নয়ন ও কৃষকের উন্নয়ন নিশ্চিত করতে পারলে দেশের সামগ্রিক অগ্রগতি ত্বরান্বিত হবে।’

মঙ্গলবার (১১ আগস্ট) বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের হেতিমখানী কেন্দ্রীয় জামে মসজিদের রাস্তা উন্নয়নে সিলেট জেলা পরিষদ কর্তৃক আর্থিক বরাদ্দ প্রদান উপলক্ষে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা পরিষদের লক্ষ্য ও অঙ্গীকার তুলে ধরে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, গ্রামীণ অবকাঠামোগত মানোন্নয়নে সিলেট জেলা পরিষদ সবসময় বদ্ধপরিকর। গ্রামগঞ্জের মসজিদ, মাদ্রাসা, স্কুল, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা ও কৃষিসহায়ক অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘বিএনপির রাজনীতি হলো উন্নয়ন, দেশের উন্নয়ন এবং কৃষক-জনতার উন্নয়ন। মানুষের জীবনমানের পরিবর্তন ঘটানোই আমাদের মূল লক্ষ্য।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেতিমখানী গ্রামের প্রবীণ মুরব্বি সুন্দর আলী। উপজেলা যুবদল নেতা মিজাউর রহমান সামুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান চৌধুরী শাহীন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল বারী চৌধুরী শাহীনুর, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, দুবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, আলীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নওয়াজিশ চৌধুরী শাকী, শামীম আহমদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমরান আহমদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক
গ্রাম ও কৃষকের উন্নয়নই দেশের অগ্রগতির চাবিকাঠি: জেলা পরিষদ প্রশাসক
‘বাপ-দাদার বসতভিটা ছাড়তে চা*প, হা*মলা-ভা*ঙচুর ও প্রা*ণনাশের হু*মকি’
ছাপ্পান্নর রেকর্ড অনুযায়ী নগরীর ছড়া-খাল উ*দ্ধার করা হবে’ - সিসিক প্রশাসক
নিত্যপণ্যের অতিরিক্ত দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ
তীব্র গরমের মাঝেই সিলেটে ৫ দিন ভারী বর্ষণের আভাস
দেশে যে কারণে এত লোডশেডিং
শাবিপ্রবি ছাত্রদল নেতার তৎপরতায় অ*পহ*রণচেষ্টা নস্যাৎ
কুলাউড়া সীমান্তে বি*এসএ*ফের গু*লিতে নি*হত তরুণের লা*শ স্বজনদের কাছে হস্তান্তর
সিলেটের খেলার মাঠ রক্ষায় জোর, ঢাকায় ক্রীড়া অবকাঠামো নিয়ে সভা