৭টার মধ্যে বিলবোর্ড ও রাত ৮টার পর শপিংমল-মার্কেট বন্ধ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৪ AM

সিলেটে এসএমপির নির্দেশ

৭টার মধ্যে বিলবোর্ড ও রাত ৮টার পর শপিংমল-মার্কেট বন্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৮/২০২৬ ১১:৫৮:০১ PM

৭টার মধ্যে বিলবোর্ড ও রাত ৮টার পর শপিংমল-মার্কেট বন্ধ

ছবি:সংগৃহীত


বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের অংশ হিসেবে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এলাকায় সকল শপিংমল, মার্কেট, দোকানপাট ও আলোকসজ্জা বন্ধ এবং সকল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের অংশ হিসেবে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী অদ্য ১২ আগস্ট ২০২৬ ইং. হতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এলাকার সকল শপিংমল, মার্কেট, দোকানপাট ও আলোকসজ্জা বন্ধ এবং সকল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ০৮:০০ ঘটিকার মধ্যে শেষ করতে হবে।

এতে আরও বলা হয়, সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ০৭:০০ ঘটিকার মধ্যে বন্ধ করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হোটেল/রেস্টুরেন্ট (খাবারের দোকান), কাঁচা বাজার, ফার্মেসি ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

সর্বসাধারণের অবগতির জন্য এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর
সম্পত্তি বি*রোধের মা*মলার শুনানি ছিল ১৯ আগস্ট, ৭ দিন আগে খু*ন
নগরীর প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে: সিসিক প্রশাসক
রাজনগরে তেলবাহী ট্রাক খালে, চালক নি'হত
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
সিলেটে বাসায় মিলল স্বামী, স্ত্রী ও গৃহপরিচারিকার লা'শ
কালীঘাট-শাহচট সড়কে ঢালাই কাজের উদ্বোধন
বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক