সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩০ PM

সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/০৮/২০২৬ ০২:১৯:৫৩ PM

সিলেটে হা'মের উপসর্গে আরও ১ শিশুর মৃ'ত্যু


সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে আরও ১৯ জনের দেহে নিশ্চিতভাবে হামের জীবাণু শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের লক্ষণ ও সন্দেহ নিয়ে গত এক দিনে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৯ জন রোগী।

রবিবার (১৬ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ মারা যাওয়া শিশুটির নাম তোহা। তার বয়স ৪ বছর। সে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জালাল গ্রামের বাসিন্দা। শিশুটির মৃত্যু হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাবে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেট জেলায় ৪৭ জন, হবিগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৪ জনের মৃত্যু হয়েছে। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৫ জনে। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত সুনামগঞ্জে ৩৫৭ জন। এ ছাড়া সিলেটে ৩১১, মৌলভীবাজারে ১৫৪ এবং হবিগঞ্জে ১৫৩ জনের দেহে রোগটি শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জের দুজন রোগীর শরীরে হামের পাশাপাশি রুবেলা ভাইরাসের উপস্থিতিও পাওয়া গেছে।

দৈনিক স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে ১২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৪ জন রয়েছেন। বাকিদের মধ্যে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২১ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে পুরো বিভাগে সন্দেহভাজন হাম রোগী হিসেবে মোট ৩০৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে কেবল সিলেট নগরীর দুটি বড় হাসপাতাল- শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২২ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০৯ জন রোগী ভর্তি আছেন। 

এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদরে ৩৬ জন, মৌলভীবাজার জেলা সদরে ১৪ জন, হবিগঞ্জ জেলা সদরে ৩ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজে ৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেলে ১৭ জন এবং মাউন্ট এডোরা ও গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে রোগী চিকিৎসা নিচ্ছেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির