ওসমানীনগরে লরি-সিএনজি সংঘ*র্ষ: মৃ*তের সংখ্যা বেড়ে ৫
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ PM

ওসমানীনগরে লরি-সিএনজি সংঘ*র্ষ: মৃ*তের সংখ্যা বেড়ে ৫

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ২২/০৮/২০২৬ ০৬:৪৮:০১ PM

ওসমানীনগরে লরি-সিএনজি সংঘ*র্ষ: মৃ*তের সংখ্যা বেড়ে ৫

ছবি:সংগৃহীত


সিলেটের ওসমানীনগরে তৈলবাহী লরি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এর আগে এ দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

শনিবার (২২ আগস্ট) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখী একটি তৈলবাহী লরি (ঢাকা মেট্রো-ঢ-৪৪-০৬৫৪) এবং সিলেট অভিমুখী যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার (মৌলভীবাজার-থ-১১-৮৩৫৩) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে পাঁচজনের মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহতদের মধ্যে অটোরিকশার চালক লালন মিয়া (৪০) রয়েছেন। তিনি ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের দরখা গ্রামের ফরিদ মিয়ার ছেলে। নিহতদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছেন। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের মধ্যে জগন্নাথপুর উপজেলার একজন রয়েছেন বলেও জানা গেছে।

ওসমানীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ অপু মিয়া বলেন, দুর্ঘটনায় পাঁচজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আনিছ বলেন, গুরুতর আহত পাঁচজনকে স্থানীয় লোকজন সিলেটের হাসপাতালে পাঠিয়েছেন বলে তিনি শুনেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও সংশ্লিষ্টরা দুর্ঘটনাস্থলে কাজ করছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: