রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৮ AM

রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ১১:৪৯:৪২ PM

রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন

এআই দিয়ে করা


সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখলে কোনো ধরনের আইনি জটিলতা সৃষ্টি হলে তার দায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে বহন করতে হবে। এ ক্ষেত্রে কোনো ব্যবসায়ী সংগঠন দায় নেবে না বলে জানিয়েছেন সিলেটের ব্যবসায়ী নেতারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সঙ্গে ব্যবসায়ী নেতাদের এক যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশের সঙ্গে সমন্বয় জোরদারের লক্ষ্যে এসএমপি কমিশনারের সঙ্গে সিলেট জেলা-মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের নেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন প্রশাসনের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, ‘বিদ্যুৎ সংকটের কারণে সরকারের এই সাময়িক সিদ্ধান্ত আমাদের সবাইকে মেনে চলতে হবে। কিছু ব্যবসায়ী এখনও রাত ৮টার পরও দোকান খোলা রাখছেন। আগামী রবিবার থেকে কেউ সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখলে এবং আইনি সমস্যার মুখে পড়লে তার দায়ভার ব্যবসায়ী সমাজ বা কোনো সমিতি নেবে না। আইন অমান্যের দায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে বহন করতে হবে।’

বৈঠকে এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সাইফুর ইসলাম, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি মাওলানা খাইরুল হোসেন ও কোষাধ্যক্ষ জহির হোসেন উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

উপযুক্ত জায়গার অ/ভাবে থ/মকে শাবিপ্রবির মডেল মসজিদ নির্মাণ
রাত ৮টার পর দোকান খোলা রাখলে দা/য় নেবে না ব্যবসায়ী সংগঠন
নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করেছে- সিসিক প্রশাসক
টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু
নেপাল-তিব্বত সীমান্তের দু/র্যোগ: এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হ/তাহ/তের খবর নেই
রংপুরে একই পরিবারের চারজনকে হ/ত্যা: পুলিশের বক্তব্যে নতুন তথ্য
সিলেটে বিশেষ অ'ভিযানে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ২৯ জন
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুইজনের মৃ'ত্যু
নেপালে মৃ'ত্যু বেড়ে ১৬৫, নি'খোঁজ পাঁচ শতাধিক
তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত