বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মা/মলায় স্বামী গ্রে/প্তার
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ PM

বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মা/মলায় স্বামী গ্রে/প্তার

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০৬:১২:৩২ PM

বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মা/মলায় স্বামী গ্রে/প্তার

ছবি:সংগৃহীত


বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কছির আলী ওই গ্রামের মৃত রশীদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কছির আলীর বিরুদ্ধে তার স্ত্রী বাদী হয়ে শুক্রবার রাতে বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৯। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে কছির আলীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার আসামিকে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের আদালতে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: