গোয়াইনঘাটে রোটারি ক্লাব অব সেন্ট্রাল সিলেট এর বৃক্ষরোপণ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ PM

গোয়াইনঘাটে রোটারি ক্লাব অব সেন্ট্রাল সিলেট এর বৃক্ষরোপণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০৭:১৭:৩০ PM

গোয়াইনঘাটে রোটারি ক্লাব অব সেন্ট্রাল সিলেট এর বৃক্ষরোপণ

সংগৃহিত


গোয়াইনঘাটে রোটারি ক্লাব অব সেন্ট্রাল সিলেট এর আয়োজনে গোয়াইনঘাট উপজেলায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। 

শনিবার ১২ সেপ্টেম্বর দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ ও বৃক্ষরোপন করা হয়।

বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।

সাংবাদিক ও রোটারিয়ান এম এ রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,রোটারিয়ান পিপি, পিএইচএফ (ক্লাব সভাপতি) ইঞ্জিনিয়ার মোঃ রহুল আলম খান, আরএফএসএম (ক্লাব সেক্রেটারী) রোটারিয়ান নিশি কান্ত দাস, পিএইচএফ (ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, অর্থ) রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস,রোটারিয়ান পিপি মোঃ নজরুল ইসলাম,রোটারিয়ান আহমেদ রশীদ চৌধুরী, সনজিত শর্মা,উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুল হক ও জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল আহমদ। বেলা দুইটায় রোটারী ক্লাব অব সেন্ট্রাল সিলেট প্রদত্ত উপজেলার সদর ইউনিয়নের গহড়া গ্রামের কেনাপাড়া পাঞ্জাখানা মসজিদে সুপেয়ও পানি পানের জন্য জনস্বার্থে স্থাপিত টিউবওয়েল এর উদ্বোধন ও দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ: