গোয়াইনঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ PM

গোয়াইনঘাটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/০৯/২০২৬ ০৮:২৪:৫৭ PM

গোয়াইনঘাটে  পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সংগৃহিত


প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশজুড় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সারা দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার ১২ সেপ্টেম্বর সকাল ৯ টায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে এ কার্যক্রম শুরু হয়ে বাজার এলাকার বিভিন্ন ড্রেন এবং আশপাশের স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী'র সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সরোয়ার আহমদ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়,সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ,রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ,জেলা সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানসহ গোয়ানঘাট এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ: