মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে গেলেন গণদাবি পরিষদ নেতৃবৃন্দ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ AM

মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে গেলেন গণদাবি পরিষদ নেতৃবৃন্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ১১:১২:২৪ PM

মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে গেলেন  গণদাবি পরিষদ নেতৃবৃন্দ

ছবি:সংগৃহীত


‎সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও তাঁকে দেখতে তাঁর বাসভবনে গেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
‎​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর দাড়িয়ারপাড়াস্থ নিজ বাসভবনে তাঁকে দেখতে যান নেতৃবৃন্দ। এ সময় গণদাবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎​সাক্ষাৎকালে অধ্যাপক এম শফিকুর রহমান ও এ মুকিত খান গণদাবি পরিষদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের রোমাঞ্চকর নানা স্মৃতিচারণ করেন। বিশেষ করে, ফেঞ্চুগঞ্জ সার কারখানা রক্ষায় সরকারি দলের সংসদ সদস্য হওয়া সত্ত্বেও এ মুকিত খানের গণদাবির সঙ্গে একাত্মতা ঘোষণা এবং সেই আন্দোলন সফল হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট উঠে আসে। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রতিষ্ঠাসহ সিলেট অঞ্চলের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন তাঁরা।
‎​এ সময় অধ্যাপক এম শফিকুর রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে এ মুকিত খান বলেন, তাঁর নেতৃত্বে গণদাবি পরিষদের কার্যক্রম আরও গতিশীল হচ্ছে। এছাড়া দেশের বাইরে গণদাবি পরিষদের কমিটি গঠিত হওয়ায় তিনি সন্তোষ ও উৎসাহ প্রকাশ করেন। নেতৃবৃন্দ তাঁকে দেখতে যাওয়ায় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানোয় তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। গণদাবি নেতৃবৃন্দ এ মুকিদ খানের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
‎​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক​ মো. ইউসুফ সেলু, কেন্দ্রীয় নেতা ​এম উস্তার আলী ও ​মো. নুরুল আমিন, তথ্য ও প্রচার সম্পাদক ​এম রহমান ফারুক, দপ্তর সম্পাদক ​সেলিম আহমদ প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রান্না-ঘুম নিয়ে রুমমেটের সঙ্গে বি/রোধ, সৌদিতে প্রা/ণ গেল সিলেটের প্রবাসীর
‘মতপার্থক্য থাকুক, মৌলিক বিষয়ে ঐক্য চাই’- রাষ্ট্রপতি
গোলাপগঞ্জের বাগিরঘাটে ক্ষেত থেকে বৃদ্ধের ম র দে হ উ/দ্ধার
যে ক্ষো/ভে রাষ্ট্রপতির সংবর্ধনা ব/য়কট করলেন বিএনপি নেতারা
গোয়াইনঘাটে বিলের পানি আটকে আমন চাষে বাধা, ভোগান্তিতে শতাধিক কৃষক
শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত শেষে সিসিকের সংবর্ধনায় রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা ব/য়কট করল সিলেট মহানগর বিএনপি
সিলেটে হামের প্রকোপে আরেকজনের প্রা'ণহা'নি
বিলুপ্তির পথে মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প
আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন, সেবা মিলছে ৩১ শয্যার