ছবি:সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকের সামনে অ/গ্নিসংযো/গের ঘটনার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে মহানগরের ২ নম্বর ওয়ার্ড বিএনপি। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সিলেট মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নিহার রঞ্জন দাসের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুম রাজ্জাক রাসেলের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো, সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, মহানগর বিএনপি নেতা সাইফুল্লাহ খালেদ ও আব্দুল আহাদ, মহানগর পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক উজ্জ্বল চন্দ্র চন্দ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা ইবনে জাহান তানভীর, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, বিশ্বজিৎ দাস ও মিহির কান্তি দাস বুলবুলসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।
তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




