শিক্ষার মানোন্নয়নে দলীয়করণমুক্ত পরিবেশ জরুরি: এমপি লুনা
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

শিক্ষার মানোন্নয়নে দলীয়করণমুক্ত পরিবেশ জরুরি: এমপি লুনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ১১:১৫:০৪ অপরাহ্ন

শিক্ষার মানোন্নয়নে দলীয়করণমুক্ত পরিবেশ জরুরি: এমপি লুনা

ছবি:সংগৃহীত


সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আজকের শিক্ষার্থীরা ২০ বছর পর পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করবে। তখনকার পৃথিবীর চাহিদা, পরিস্থিতি ও কর্মক্ষেত্রের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এখন থেকেই তাদের প্রস্তুত করতে হবে। শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জনে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজ মিলনায়তনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে তাহসিনা রুশদীর লুনা বলেন, গত ১৭ বছরে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যথাযথভাবে পড়াশোনা হয়নি। বছর শেষে অটোপাসের মাধ্যমে গণহারে শিক্ষার্থীদের উত্তীর্ণ করা হয়েছে। ফলে শিক্ষার প্রতিযোগিতায় তারা পিছিয়ে পড়েছে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকার পার্শ্ববর্তী একটি দেশের প্ররোচনায় দেশ ধ্বংসের কাজে লিপ্ত ছিল। এতে তারা সফল না হলেও দেশকে অনেক পিছিয়ে দিয়েছে।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে এবং প্রভাষক মো. শাহিনুজ্জামান ও প্রভাষক আনজু আচার্যের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিরাজুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুস শহিদ ও সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা সুজেল মিয়া, ছাত্রনেতা মেহেদী হাসান মামুন, কলেজের শিক্ষার্থী কামরান আহমদ, সেবুল আহমদ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন এবং নবাগত শিক্ষার্থী সুরভী আক্তার ফারজানা ও মাইশা আনজুম রুহি।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক বনানী চক্রবর্তী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আবদুল বাসিত এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী ঐশরিয়া দেব তৃষা।

অনুষ্ঠানের শেষপর্যায়ে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনাসহ অতিথিরা।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়নে দলীয়করণমুক্ত পরিবেশ জরুরি: এমপি লুনা
জামিন পেলেন না সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ী যারা
সিলেট বিআরটিএতে ঘু/ষ ছাড়া মেলে না ফিটনেস, দুদকের অভিযানে মিলল সত্যতা
জৈন্তাপুরে ১৯টি প্লাস্টিক বি/স্ফো/রক ও নে/শাজাতীয় সিরাপ উ/দ্ধার
গোয়াইনঘাটে চাচাতো ভাইকে ছু/রিকাঘা/তে খু/ন, যুবক আ/টক
বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার